২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে পরিবহন কর্মী গুলিবিদ্ধ

চাঁদা না দেওয়ায় মুন্সীগঞ্জে একটি পরিবহনের কাউন্টার সুপারভাইজারকে গুলি করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 08:07 AM

Updated : 24 Aug 2022, 03:54 PM

মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদা না দেওয়ায় মুন্সীগঞ্জে একটি পরিবহনের কাউন্টার সুপারভাইজারকে গুলি করেছে সন্ত্রাসীরা। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের দক্ষিণ কোর্টগাঁও এলাকার বাসস্ট্যান্ডে দিঘিরপাড় পরিবহনের টিকেট কাউন্টারে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। হাতে গুলিবিদ্ধ আব্দুল মতিন হালদারকে (২৭) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দিঘিরপাড় পরিবহনের কাউন্টার সুপারভাইজার। তার বাড়ি সদর উপজেলার কেওয়ার গ্রামে। দিঘিরপাড় পরিবহনের পরিচালক নুর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টিকেট কাউন্টারে এলাকার চিহ্নিত এক চাঁদাবাজ ও তার দলবল চাঁদা দাবি করলে আব্দুল মতিন তা দিতে অস্বীকৃতি জানায়। এসময় ক্ষিপ্ত হয়ে তারা প্রথমে পিস্তলের বাট দিয়ে মতিনকে পেটায় এবং তার হাতে গুলি করে পালিয়ে যায়। তিনি বলেন, এই চাঁদাবাজের বিরুদ্ধে এর আগেও সদর থানায় জিডি করা হয়েছে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৪০০ ঘ.