২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পী কল্যাণ তহবিল হচ্ছে

শিল্পী কল্যাণ তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে তহবিল থেকে চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে সহায়তা দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 07:33 AM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্পী কল্যাণ তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে তহবিল থেকে চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে সহায়তা দেওয়া হবে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে শিল্পী কল্যাণ তহবিল গঠনের ঘোষণা দেওয়া হয় বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক সঙ্গীতশিল্পী অজিত রায়ের মৃত্যুতে শোক প্রস্তাবও গ্রহণ করা হয় মন্ত্রিসভায়। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিসভার এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৩১৮ ঘ.