২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের চন্দ্রায় পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 06:26 AM

Updated : 24 Aug 2022, 03:54 PM

গাজীপুর, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের চন্দ্রায় পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, চন্দ্রা এলাকার শ্যামলী বাস কাউন্টারের সামনে এবং জোলাপাড়া এলাকায় ওয়ালটন কারখানার সামনে সোমবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটে। গোড়াই মহাসড়ক থানার উপ-পরিদর্শক (এসআই) মহানন্দ সিং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্যামলী বাস কাউন্টারের সামনে বাস চাপায় এক পথচারী (৪৫) গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে গাজীপুর সদর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। ওদিকে চন্দ্রার দক্ষিণে ওয়ালটন কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জোলাপাড়া এলাকায় গাড়ি চাপায় এক যুবক মারা যান। লাশ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১২২৩ ঘ.