ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) পাঁচ যুগ্মসচিবের পদে রদবদল করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে রোববার এসব রদবদল করা হয়।
এফডিসি'র এমডি মমতাজ আলা শাকুর আহমেদকে বদলি করা হয়েছে অর্থ বিভাগের যুগ্ম-সচিব পদে। তবে তার আগের পদে কাউকে নিয়োগ করা হয়নি।
এফডিসি'র প্রাক্তন পরিচালক এমদাদ হোসেন এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের (এফপিএমইউ) প্রাক্তন পরিচালক মির্জা ফজলুল করিমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
গত ৩০ মে তাদের বিজেএমসি'র পরিচালক পদে বদলির আদেশ দেওয়া হয়েছিলো। ওই আদেশটি বাতিল করা হয়েছে।
প্রত্যাহার করা হয়েছে অর্থ বিভাগের যুগ্ম-সচিব কাজী শফিকুল আযমকেও। তাকে পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।
এ ছাড়া ওএসডি যুগ্ম-সচিব জাকির হোসেনকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে পদায়ন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৯১৯ ঘ.
bdnews24