ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার থেকে আবারো খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) শুরু করেছে সরকার।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা স ম গোলাম কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা মহানগরসহ সাতটি বিভাগীয় শহর এবং শ্রমঘন ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় এ কর্মসূচি চলছে।
প্রতি কেজি চালের দাম আগের মতোই ২৪ টাকা রাখা হচ্ছে। একজন ক্রেতা এক সঙ্গে পাঁচ কেজি চাল কিনতে পারবেন। শুক্রবার ছাড়া সপ্তাহের ছয় দিন এ কর্মসূচি চালু থাকবে। প্রতিজন ডিলার দিনে তিন টন করে চাল ট্রাকে করে বিক্রি করছে।
ঈদুল ফিতরের ছুটির জন্য ২৯ আগস্ট ওএমএস কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৭৩৯ ঘ.
bdnews24