মাদারীপুর, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাড়া বাড়ানোর দাবিতে শনিবার কাওড়াকান্দি-মাওয়া নৌপথে ¯িপডবোট চলাচল পাঁচঘণ্টা বন্ধ রেখেছিল মালিক ও চালক সমিতি।
দুপুর ১টা থেকে ৬টা পর্যন্ত এই রুটে কোনো ¯িপডবোট চলেনি। এতে ঘাটে আসা যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
শিবচর থানার ওসি আবদুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাওড়াকান্দি-মাওয়া রুটে স্পিডবোট মালিক ও চালক সমিতি নির্ধারিত ভাড়া ছিলো জনপ্রতি ১২০ টাকা।
কিন্তু শনিবার সকাল থেকে যাত্রীদের কাছ থেকে ১৫০ টাকা করে নেওয়া হচ্ছিল।
খবর পেয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র বিশ্বাস অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করে দেন। এসময় তিনি ¯িপডবোট টিকেট কাউন্টারের পরিচালক ইউসুফ হোসেনসহ ছয় জনকে আটক করেন।
এরপরই মালিক ও চালকরা ভাড়া ৩০ টাকা বৃদ্ধির দাবিতে দুপুর ১টা থেকে কাওড়াকান্দি ঘাটের প্রায় ৩০০ স্পিডবোট চলাচল বন্ধ করে দেয়, জানান ওসি।
কাওড়াকান্দি স্পিডবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (ছোট) জানান, সন্ধ্যা ৬টার দিকে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। আগের ভাড়াতেই এখন ¯িপডবোট চলাচল শুরু হয়েছে।
আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান দেলোয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৫২ ঘ.
bdnews24