২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বাস-জিপ সংঘর্ষে নিহত ৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাস ও জিপ মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। আহত হয়েছে চার জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2011, 02:04 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

টাঙ্গাইল, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাস ও জিপ মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। আহত হয়েছে চার জন। পুলিশ জানায়, বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল-ঢাকা সড়কের সল্লায় শনিবার দুপুর ৩টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বসুন্ধরা গ্র"পের প্রকৌশলী রাফি আল জাবিন (৪৫), তার ছেলে সামি আল জাবিন (১৬), শ্বশুর এটিএম মজিবর রহমান (৬০), গৃহপরিচারিকা জোবেদা আক্তার (৩২) ও আশরাফ (১৬)। আহত হয়েছেন রাফির স্ত্রী কানিজ আল জাবিন (৩৫), ছেলে ফাইজা আল জাবিন (৫), বাসের চালক রংপুরের মুনানগর গ্রামের আবুল কাশেমের ছেলে ইসমাইল হোসেন (৪০) ও যাত্রী মনিরুল (৩০)। রাফি সপরিবারে ঢাকা ফিরছিলেন। তার বাসা ধানমণ্ডিতে। বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থানার ওসি হেলালুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে রংপুরগামী এসকে পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা জিপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জিপের পাঁচ যাত্রী নিহত হয়। আহত চার জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০০০ ঘ.