২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিব শঙ্কর মেনন আবার ঢাকায়

মনমোহন সিংয়ের সফরের আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন এক সপ্তাহ ব্যবধানে দ্বিতীয় বারের মতো ঢাকায় এসেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2011, 12:33 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনমোহন সিংয়ের সফরের আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন এক সপ্তাহ ব্যবধানে দ্বিতীয় বারের মতো ঢাকায় এসেছেন। শনিবার সকালে ঢাকায় পৌঁছান মেনন। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা গওহর রিজভী ও মশিউর রহমানের সঙ্গে বৈঠক করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। ভারতীয় প্রধানমন্ত্রীর সফরের আগে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় চূড়ান্ত করতে গত ২৮ ও ২৯ অগাস্ট ঢাকা সফর করেছিলেন মেনন। দুদিনের সফরে আগামী ৬ সেপ্টেম্বর ঢাকা আসছেন মনমোহন সিং। তার এই সফরে সীমানা বিরোধ, তিস্তার পানি বণ্টনসহ ট্রানজিট বাস্তবায়নে কয়েকটি প্রটোকল স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচজেড/এমআই/১৮২৫ ঘ.