ঢাকা, সেপ্টম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী শ্যামপুরে ওয়াসার পয়নিষ্কাশন লেগুন থেকে মাছ ধরার সময় জালসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- মাসুদ, বিষু দাস, রিপন দাস, উজ্জল, গহুর দাস, সুমন দাস, কৃঞ্চ দাস ও ইন্দ্রলাল দাস। তাদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।
কদমতলী থানার ওসি শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ভোরে মাছ ধরার প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ ওই আটজনকে গ্রেপ্তার করে।
"এসব লেগুন থেকে মাছ ধরা নিষেধ। কিন্তু অসাধু ব্যবসায়ীরা এখানকার মাছ ধরে বাজারে বিক্রি করছে," বলেন তিনি।
স্থানীয় বাসিন্দা শফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে লেগুনের বিষাক্ত মাছ মেরে ফেলার ব্যবস্থা হয়েছিল। কিন্তু গত আড়াই বছরে আর এ ধরনের উদ্যোগ নেওয়া হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৯১০ ঘ.
bdnews24