চট্টগ্রাম, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুই জন।
বৃহস্পতিবার দুপর ১২টার দিকে কুমিরার জোড় আমতল এলাকায় কেডিএস কারখানর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জনি (৫) সীতাকু-ের বার আওলিয়ার শীতলপুর এলাকার শাহাবুদ্দিনের ছেলে।
সীতাকু- হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. হাসান জানান, চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকার এবং সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই জনির মৃত্যু হয়। জনি ছিল অটোরিকশার যাত্রী।
গাড়ি দুটি আটক করা হলেও চালক দুজন পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪০০ ঘ.
bdnews24