২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে বিজিবি-বিএসএফ শুভেচ্ছা বিনিময়

ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় করেছে বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষা বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2011, 07:07 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

আখাউড়া (ভারত-বাংলাদেশ সীমান্ত), অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় করেছে বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষা বাহিনী। শাওয়াল মাসের চাদ দেখা যাওয়ার পর ত্রিপুরার আগরতলা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে আখাউড়া স্থলবন্দর ও ইমিগ্রেশন কেন্দ্রে এ শুভেচ্ছা বিনিময় করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। শুভেচ্ছা বিনিময়ে ১২ বিজিবি ব্যাটালিয়নের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আখাউড়া সীমান্তচৌকির কমান্ডার নায়েব সুবেদার মোহসিন। বিএসএফের ষষ্ঠ ব্যাটালিয়নের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ওই ব্যাটালিয়নের সেকেন্ড-ইন-কমান্ড ওম প্রকাশ। ঈদ উপলক্ষে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শুভকামনা জানান মোহসিন। ওম প্রকাশ বলেন, "এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে দুদেশের সম্পর্কের উন্নতি এবং পরস্পরের প্রতি আস্থা বাড়ে।" ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের কযেকদিন আগে শুভেচ্ছা বিনিময় করলো দুদেশের সীমান্ত রক্ষা বাহিনী। আগামী ৬ সেপ্টেম্বর দুদিনের সফরে ঢাকা আসছেন মনমোহন। তার সঙ্গে ভারতের পাচটি রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও আসার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/০১০০ ঘ.