২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ বোমার পলাতক আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

ময়মনসিংহে মো. ফারুক হোসেন (২৮) নামে নিষিদ্ধ জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2011, 11:44 AM

Updated : 24 Aug 2022, 03:52 PM

ময়মনসিংহ, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহে মো. ফারুক হোসেন (২৮) নামে নিষিদ্ধ জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি ২০০৫ সালের সিরিজ বোমা হামলা মামলার আসামি। বুধবার সকাল সাড়ে ১১টায় জেলার মুক্তাগাছা উপজেলার কাঠবাওলা বাজার এলাকা থেকে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ওই সদস্যকে গ্রেপ্তার করা হয়। ময়মনসিংহ র‌্যাব-৯ ক্যাম্পের অধিনায়ক মেজর ইফতেখার হোসেন সাংবাদিকদের বলেন, "ফারুক জেএএমবি'র সক্রিয় সদস্য। তিনি ২০০৫ সালের সিরিজ বোমা হামলা মামলার পলাতক আসামি। তার নামে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় সিরিজ বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে।" ফারুক পরিচয় গোপন রেখে ওই এলাকায় বসবাস করে আসছিলেন বলে জানান ওই কর্মকর্তা। তিনি বলেন, "ফারুক নারায়ণগঞ্জের ফকির নিট ওয়ার গার্মেন্টে সুপারভাইজার হিসাবে কাজ করতেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/১৭৩২ ঘ.