২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ ও রেলওয়ের ওয়েবসাইট আক্রান্ত

বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট আক্রান্ত (হ্যাক্ড) হয়েছে মঙ্গলবার রাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2011, 07:34 AM

Updated : 24 Aug 2022, 03:52 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট আক্রান্ত (হ্যাক্ড) হয়েছে মঙ্গলবার রাতে। পুলিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশের সুপারিন্টেনডেন্ট (টেলিকম) রফিকুল ইসলাম গণি বলেন, "বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট আক্রান্ত হলেও এতে গুরুত্বপূর্ণ তথ্যাদি হারিয়ে যাওয়া বা নষ্ট নয়ে যাওয়ার আশঙ্কা নেই।" এ বিষয়ে জানতে বাংলাদেশ রেলওয়ের একাধিক শীর্ষ কর্মকর্তাকে ফোন করা হলেও কেউ ফোন ধরেননি। তবে, বুধবার বেলা সাড়ে ৩টা পর্যন্তরেলওয়ের সাইটে (http://railway.gov.bd) প্রবেশ করা সম্ভব হয়নি। একই সময় পর্যন্ত পুলিশের সাইটেও (http://police.gov.bd) প্রবেশ করা যায়নি। গত ৯ জানুয়ারি আক্রান্ত হয় বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়েব সার্চ ইঞ্জিন গুগলের বাংলাদেশ ডোমেইন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিসি/এএমটি/পিডি/১৫৩২ ঘ.