২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের পর শিশু খুন, গ্রেপ্তার ১

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় অপহরণের পর মিজু আহম্মেদ (৫) নামে এক শিশুকে খুন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2011, 10:56 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

লালমনিরহাট, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় অপহরণের পর মিজু আহম্মেদ (৫) নামে এক শিশুকে খুন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের পরিবার ও পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার নওদাবাস গ্রামের একটি ধান ক্ষেত থেকে মিজুর লাশ উদ্ধার করা হয়। মিজুর বাবা মোস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার জুমার নামাজের পর থেকেই মিজু নিখোঁজ ছিলো। সারা দিন অনেক স্থানে খোঁজাখুজি করেও কোথাও তাকে পাওয়া যায়নি। রাত ১০টার দিকে গ্রামের চিড়ার মিলের পাশে একটি ধান ক্ষেতে মিজুর লাশ প্লাস্টিকে মোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখে লোকজন। লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান জানান, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে হাফিজুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হাতিবান্ধা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৫৪ ঘ.