২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ব্যর্থতার' কথা প্রকাশ্যে না বলার আহ্বান নাসিমের

মন্ত্রীদের ভুল-ত্র"টির ব্যাপারে প্রকাশ্যে বক্তব্য না দিতে সরকার দলীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 01:21 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রীদের ভুল-ত্র"টির ব্যাপারে প্রকাশ্যে বক্তব্য না দিতে সরকার দলীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার এক আলোচনা সভায় উপদেষ্টা পরিষদের এ সদস্য বলেন, যদি কোনো মন্ত্রী ঠিকমতো দায়িত্ব পালন করতে না পারেন তবে তার ব্যাপারে বাইরে বক্তব্য না দিয়ে দলীয় ফোরামে আলোচনা করা যেতে পারে। "ভুল-ত্র"টি থাকলে প্রধানমন্ত্রী দেখে-শুনে তাকে সতর্ক করে দেবেন। তাই বলে ঢালাওভাবে বক্তব্য দিয়ে শত্র"কে কথা বলার সুযোগ তৈরি করে দেওয়া যাবে না," যোগ করেন তিনি। প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই গত ১৮ অগাস্ট সংসদে যোগাযোগমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান মহাজোট শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন। সরকারদলীয় সংসদ সদস্য তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, হাসানুল হক ইনু, মুজিবুর রহমান চুন্নু, তারানা হালিম এবং স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমও যোগাযোগমন্ত্রীর সমালোচনা করে সংসদে বক্তব্য রাখেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম বলেন, "বুঝে না বুঝে কথা বলে আমরা শেখ হাসিনার হাতকে দুর্বল করছি।" ১/১১'র সময় কয়েক আওয়ামী লীগ নেতার দেওয়া বিভিন্ন ধরনের বক্তব্যের প্রসঙ্গ তুলে নাসিম বলেন, শেখ হাসিনা উদার বলে তাদের ক্ষমা করেছেন। কিন্তু বিপদের সময় এদের আর খুঁজে পাওয়া যাবে না। প্রশাসনের মধ্য থেকে অনেকে সরকারকে 'ব্যর্থ' করার চেষ্টা চালাচ্ছে অভিযোগ করে নাসিম তাদের খুঁজে বের করার আহ্বান জানান। জাতীয় শোক দিবস ও গ্রেনেড হামলা দিবস উপলক্ষে রাজধানীর মুক্তি ভবন মিলনায়তনে 'আমরা বাঙালি সাংস্কৃতিক মঞ্চ' এই আলোচনা সভার আয়োজন করে। 'আমরা বাঙালি সাংস্কৃতিক মঞ্চে'র সভাপতি নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, আওয়ামী ওলামালীগের সভাপতি ইলিয়াস হোসেন বিন হেলালী, আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি আব্দুল মজিদ ভুলু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক আব্দু হাই, সাংস্কৃতিক মঞ্চের সাধারণ সম্পাদক আব্দুল করিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৮৪৫ ঘ.