২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রাকচাপায় এয়ারটেল কর্মীর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের চাপায় মোবাইল অপারেটর এয়ারটেলের এক কর্মীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 12:10 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

টাঙ্গাইল, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের চাপায় মোবাইল অপারেটর এয়ারটেলের এক কর্মীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, কালিহাতী থানার সামনে বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার (২৬) সদর উপজেলার পাছবেথইর গ্রামের হাজী মারফত আলীর ছেলে। তিনি কালিহাতির এয়ারটেল টাওয়ারে কর্মরত ছিলো। কালিহাতী থানার ওসি মো. ইউসুফ আলী মিয়া সাংবাদিকদের জানান, জব্বার সকালে মটর সাইকেলে করে কর্মক্ষেত্রে যাওয়ার সময় কালিহাতী থানার সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৮০৭ ঘ.