২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো অদক্ষদের পদত্যাগ চাইলেন মিজান

অযোগ্য, অথর্ব আর অদক্ষদের মন্ত্রীত্ব থেকে সরিয়ে দিতে প্রধানমন্ত্রীর প্রতি আবারো আহ্বান জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 11:04 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অযোগ্য, অথর্ব আর অদক্ষদের মন্ত্রীত্ব থেকে সরিয়ে দিতে প্রধানমন্ত্রীর প্রতি আবারো আহ্বান জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। বুধবার যোগাযোগমন্ত্রীর পদত্যাগ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। ড. মিজান বলেন, "আকণ্ঠ দুর্নীতিতে নিমর্জিত অদক্ষ মন্ত্রীদের কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে সাধারণ মানুষের দুরত্ব তৈরি হচ্ছে। বিশেষ করে দুই মন্ত্রীর কারণে দুরত্ব ভয়াবহ আকার ধারণ করছে।" জনগণের সঙ্গে দুরত্ব তৈরিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি। 'শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে'- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এমন বক্তব্যের প্রতিবাদ করে কমিশন চেয়ারম্যান বলেন, "হত্যার ষড়যন্ত্র হচ্ছে। তো, চুপ করে আছেন কেন? এ ধরনের কথা বলে জনগণের মনে ভীতি সঞ্চার করবেন না।" স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই'- ব্যানারে ছাত্র-শিক্ষক-পেশাজীবী জনতা এ প্রতিবাদ সমাবেশটির আয়োজন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭০২ ঘ.