২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিঘীনালায় সেনা টহলদলের উপর গুলি

খাগড়াছড়ির দিঘীনালা উপজেলায় সেনাবাহিনীর একটি টহলদলের উপর গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2011, 04:50 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

খাগড়াছড়ি, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির দিঘীনালা উপজেলায় সেনাবাহিনীর একটি টহলদলের উপর গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে বাবুছড়ার গোবিন্দ কার্বারী পাড়ায় এ হামলায় কোনো হতাহত হয়নি। খাগড়াছড়ি রিজিয়নের মেজর ইমতিয়াজ বলেন, বেলা সাড়ে ১১টায় সেনাবাহিনীর একটি টহলদলের সামনে পড়ে একদল সশস্ত্র সন্ত্রাসী। এ সময় সন্ত্রাসীরা সেনাদলটিকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এ সময় নিরাপত্তাবাহিনীও পাল্টা গুলি ছুঁড়তে বাধ্য হয় বলে মেজর ইতিয়াজ জানান। ইমতিয়াজ আরো বলেন, হামলাকারীদের মধ্যে তিনজন আনসারের ও দু'জন খাকি পোশাক পরিহিত ছিল। দিঘীনালা থানার ওসি মো. আবদুল কাদের বলেন, এ ঘটনার প্রত্যেক্ষদর্শী আটজন পাহাড়ি থানায় এসে ঘটনার বর্ণনা দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৫ ঘ.