চট্টগ্রাম, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের কোতোয়ালি ও বায়েজীদে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তরকৃতরা হলেন- মো. জোসেফ (২২), সুজন কান্তি দে (৩৬) এবং সাদ্দাম হোসেন (১৭)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এ এস পি এসএম নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে নগরীর কোতোয়ালি থানাধীন আইস ফ্যাক্টরি রোড এলাকায় অভিযান চালিয়ে কাইয়ুম চৌধুরীর বাড়ির সামনে থেকে ১৫০ পিস ইয়াবাসহ মো. জোসেফ ও সুজন কান্তিকে গ্রেপ্তার করা হয়।
জোসেফ কোতোয়ালি থানাধীন পাথরঘাটা এলাকার মো. জিনহার ছেলে এবং সুজন মিরসরাই থানাধীন গোপীনাথপুর এলাকার নেপাল চন্দ্র দের ছেলে।
গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার করে আসছিলো বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
এ ছাড়া দুপুরে বায়েজীদ থানাধীন সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা উদ্ধার করে র্যাবের আরেকটি অভিযান দল। এর আগে সোমবার রাতে বায়েজীদ ধানাধীন আতুরার ডিপো এলাকায় অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়।
তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন ইলিয়টগঞ্জ এলাকার হারুনুর রশিদের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এএল/২১৫৮ ঘ.
bdnews24