২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনামূল্যে ফরমালিন পরীক্ষা কেন্দ্র

চট্টগ্রামের কাজির দেউড়ি বাজারে বেসরকারি উদ্যোগে বসানো হয়েছে ফরমালিন পরীক্ষা কেন্দ্র। এখানে ক্রেতারা বিনামূল্যে পণ্য পরীক্ষা করাতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2011, 02:37 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

চট্টগ্রাম, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের কাজির দেউড়ি বাজারে বেসরকারি উদ্যোগে বসানো হয়েছে ফরমালিন পরীক্ষা কেন্দ্র। এখানে ক্রেতারা বিনামূল্যে পণ্য পরীক্ষা করাতে পারবেন। এ ছাড়া একই জায়গায় বিএসটিআই অনুমোদিত বাঁটখারায় পণ্যের ওজনও দেওয়া যাবে। মঙ্গলবার বিকেলে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুল আলম। মাসুদ অ্যান্ড ব্রাদার্স, আলম ট্রেডিং অ্যান্ড করপোরেশন এবং এম আলম গ্যাস স্টেশন এবং কাজির দেউড়ি বাজার সমিতি যৌথভাবে এ কেন্দ্র পরিচালনা করবে। চট্টগ্রামে প্রথমবারের মতো এ ধরনের পরীক্ষা কেন্দ্র বসানো হলো। মানবদেহের জন্য ক্ষতিকারক ফরমালিনের প্রধান কাজ পচন রোধ করা। সাধারণত ৩৭-৫০ শতাংশ ফরমালডিহাইডের সঙ্গে ১৫ শতাংশ মিথাইল অ্যালকোহল মেশালে ফরমালিন তৈরি হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মাহবুবুল আলম বলেন, জনস্বাস্থ্যের জন্য ফরমালিন খুবই ক্ষতিকর। ফরমালিনযুক্ত খাবার খেলে মানুষের ক্যান্সারের মতো জটিল রোগ হয়। স্বাস্থ্যগত ঝুঁকি বিবেচন করে ফরমালিন পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে। ক্রেতাদের ফরমালিন পরীক্ষার অনুরোধ জানিয়ে তিনি বলেন, "আপনারা নিয়মিত ফরমালিন পরীক্ষা করবেন। না হলে আমাদের এ প্রয়াস সফল হবে।" ক্রমান্বয়ে নগরীর অন্যান্য বাজারেও ফরমালিন কেন্দ্র বসানো হবে বলে জানান মাহবুব। কাজির দেউড়ি বাজার কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, স্বাস্থ্য সম্মত পন্য বিক্রি নিশ্চিত করতে আমরা এ উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) খালেদ মামুন চৌধুরী, কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মনজুর মোর্শেদ, দোকান মালিক সমিতির সভাপতি সালামত আলী, চেম্বার সহ-সভাপতি নুরুন্নেওয়াজ সেলিম, পরিচালক মাজহারুল হক শাহ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এএল/২০৩০ ঘ.