শেরপুর, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রিকশা চালক ফরহাদ আলী (৩০) হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বাগেরহাটের একটি আদালত।
শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র সাহা এক আসামির উপস্থিতিতে মঙ্গলবার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শেরপুর সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের আব্দুল মজিদ (৪০) ও আকাব্বর আলী (৪৫)। মজিদ পলাতক।
একই সঙ্গে দুই জনকে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মোতালেব, আবু শেখ ও কেনা মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মজদুল হক মিনু সাংবাদিকদের জানান, ২০০৪ সালের ১১ জুলাই রাতে কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামে রিকশাচালক ফরহাদ খুন হন।
ঘটনার পর নিহতের বড় ভাই মো. খলিলুর রহমান সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ পাঁচ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৯৪৭ ঘ.
bdnews24