২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতনির মৃত্যু

ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দাদি ও নাতনির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2011, 12:29 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

মৌলভীবাজার, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। মঙ্গলবার গল্লসাংগন গ্রামে এ দুর্ঘটনায় নিহত হন মায়ারুন্নেছা (৬৫) ও শিপু বেগম ( ৭)। স্থানীয় ইউপি সদস্য খসরুজ্জামান সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ৯টার দিকে মায়ারুন্নেছা নাতনিকে নিয়ে একই গ্রামে তার মেয়ের বাড়ি যাচ্ছিলেন। রাস্তায় পানিতে ডুবে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ঘটনাস্থলে দু'জনের মৃত্যু হয়। আগের রাতে ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বলে জানান এই ইউপি সদস্য। বড়লেখা থানার ওসি কামরুল হাসান জানান, এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৪ ঘ.