২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ, অস্ত্রসহ আটক ২

পাবনার চাটমোহর উপজেলায় পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। তবে কেউ আহত হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2011, 11:56 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

পাবনা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার চাটমোহর উপজেলায় পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। তবে কেউ আহত হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে। মঙ্গলবার সকালে ইদিলপুর পালপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়। আটক হয়েছেন চাটমোহরের মেঘারপাড়া গ্রামের হাবিব খন্দকার (৩২) ও আটঘরিয়া উপজেলার ষাটগাছা গ্রামের হাবিবুল্লা প্রামানিক (৩০)। চাটমোহর থানার ওসি হাবিবুল ইসলাম সাংবাদিকদের জানান, নাশকতামূলক কর্মকা-ের উদ্দ্যেশ্যে একদল সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে সংবাদ পেয়ে পুলিশ ওইস্থানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের উদ্দেশে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। উভয়পক্ষের মধ্যে অন্তত ১৫ রাউন্ড গোলাগুলি হয়। এর এক পর্যায়ে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ দুইজনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি দেশি শাটারগান, একটি ছুরি ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭৫১ ঘ.