২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইয়ের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার

ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর মিরপুর ও পাবনার ঈশ্বরদী থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2011, 01:50 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর মিরপুর ও পাবনার ঈশ্বরদী থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এদের মধ্যে মনির হোসেনকে (৪০) মিরপুর থেকে এবং আলমগীর হোসেন ওরফে সুন্দর আলমগীরকে (৩২) পাবনার ইশ্বরদীর আটমাইল এলাকা থেকে সোমবার রাত আড়াইটার দিকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। গ্রেপ্তারকৃতরা গত ৩ অগাস্ট দুপুরে আসাদ গেট এলাকায় এক ব্যক্তিকে গুলি করে ৮লাখ টাকা ছিনতাই ও ২২ মে উত্তরায় আড়াই লাখ টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলো বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। এ ছাড়া রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মহাখালী নিউ ডিওএইচএস ৮ নম্বর রোডের ১০২ নম্বর বাড়ির সামনে থেকে এক কোটি মূল্যমানের ৮০ কেজি ওজনের একটি কষ্টি পাথরসহ সিরাজুল ইসলাম সিরু (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৯৪১ ঘ.