চট্টগ্রাম, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ øাতক ভর্তি পরীক্ষা ২৬ নভেম্বর থেকে শুরু হবে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চবির উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আ ক ম ফজলুল হক পাশা।
তিনি জানান, ভর্তি পরীক্ষা ২৬ নভেম্বর শুরু হয়ে ১ ডিসেম্বর শেষ হবে। তবে কোনদিন কোন বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ভর্তি পরীক্ষার আবেদন ৫ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবরের মধ্যে সম্পন্ন করতে হবে। ভর্তি পরীক্ষার আবেদন ফি ৪০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান ফজলুল।
গত বছরের মতো এবারও শিক্ষার্থীদের টেলিটক মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন করতে হবে জানিয়ে ফজলুল বলেন, কোন নম্বরে শিক্ষার্থীরা এসএমএস পাঠাবে তা এখনো নির্ধারণ হয়নি। দু'একদিনের মধ্যে নম্বরটি নির্ধারণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমইউএস/আরএ/১৮২৭ ঘ.
bdnews24