খাগড়াছড়ি, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ওয়াকছড়ি থেকে এক পাহাড়ি যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে আথুইপ্রু মারমা (৪০) নামের ওই যুবকের গলাকাটা লাশ পাওয়া যায়।
এ হত্যায় জড়িত সন্দেহে পুলিশ ক্যপ্রু মারমা (৩২) নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
পরিবারের বরাত দিয়ে মানিকছড়ি থানার ওসি মো. নাসিম উদ্দিন জানান, স্বজনদের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৬ ঘ.
bdnews24