২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ দুই জন গ্রেপ্তার

চট্টগ্রামে বাকলিয়ার মীর ফিলিং স্টেশন এলাকা থেকে অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2011, 04:58 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

চট্টগ্রাম, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বাকলিয়ার মীর ফিলিং স্টেশন এলাকা থেকে অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার সহকারী কমিশনার (এসি, উত্তর) আবদুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নুরুল করিম নুরু (৩৩) ও নুরুল হাকিম মিন্টু (২৮)। নুরু পটিয়া থানাধীন জঙ্গলখাইন এলাকার আনু মিয়ার ছেলে এবং মিন্টু থানার পূর্ব পেরুলার নুর আহম্মদের ছেলে। অভিযানে অংশগ্রহকারী উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নুরুর হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, একটি দেশীয় এলজি ও পয়েন্ট ১২ মিলিমিটার বোরের বন্দুকের চারটি কাতুর্জ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে নুরু জানিয়েছে তিনি একসময় শিবির কর্মী ছিলেন। অভিযানে অংশ নেওয়া পরিদর্শক সদীপ দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত নুরু আড়াই মাস আগে একটি ডাকাতির মামলায় প্রায় আড়াই বছর সাজা ভোগ করে মুক্তি পেয়েছে। নুরুর বিরুদ্ধে পটিয়া থানাসহ আশেপাশের থানায় আরো কয়েকটি ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএম/এএল/২২৪৫ ঘ.