২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে সংঘর্ষে একজন নিহত

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইটা চা বাগানে শুক্রবার বিকালে দু'পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হন চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2011, 02:56 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

মৌলভীবাজার, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইটা চা বাগানে শুক্রবার বিকালে দু'পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হন চারজন। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ মনির মিয়া ও শ্যামল নামে দু'জনকে গ্রেপ্তার করেছে। নিহত মনসুর আলীর (৫৫) বাড়ি ইটা চা বাগানের পশ্চিম টিলায়। আহত হয়েছেন চা বাগানের রামচরণ নিনুয়া ( ৫০), গোবিন্দ তেলি (৩৫), সজীব আলী (৪০) ও সফিকুল ইসলাম (২০)। তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় প্রতিপক্ষের লোকজন মনসুর আলীর বাড়ির দরজা জানালা ভাঙচুর করে বলে পুলিশ জানিয়েছে। রাজনগর থানার ওসি মো. সেলিম নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকদিন আগে চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের কলোনি মেরামতের জন্য কিছু টিন বরাদ্দ করে। স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিনের মাধ্যমে শ্রমিকদের মাঝে এ টিন বণ্টন করা হয়। মনসুর আলী টিন না পেয়ে বিষয়টি ইউপি সদস্য নাজিম উদ্দিনকে জানান। এ নিয়ে বিকালে চা বাগানে সালিশ বৈঠকে মনসুরের পক্ষে উপস্থিত থাকেন সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান। বৈঠক দুই ইউপি সদস্য দু'পক্ষে অবস্থান নিলে তা ভ-ুল হয়ে যায়। এর জেরে কিছু লোক মনসুরের বাড়িতে হামলা চালায়। এতে দু'পক্ষের সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারধরে গুরুতর আহত মনসুরকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। পুলিশ কর্মকর্তা আরো বলেন, সন্ধ্যার পর পুলিশ চা বাগান থেকে দু'জনকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৫ ঘ.