২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরদী থানার চার পুলিশ প্রত্যাহার

মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্যতাসহ নানা অভিযোগে পাবনার ঈশ্বরদী থানার চার পুলিশকে শুক্রবার প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2011, 01:55 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

পাবনা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্যতাসহ নানা অভিযোগে পাবনার ঈশ্বরদী থানার চার পুলিশকে শুক্রবার প্রত্যাহার করা হয়েছে। এরা হলেন উপ-পরিদর্শক (এসআই) শেখ আজগার আলী, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মামুন হোসেন, কনস্টেবল জাহাঙ্গীর হোসেন ও ফজলুর রহমান খান। রাজশাহীর উপ-মহাপুলিশ পরিদর্শকের (ডিআইজি) নির্দেশে দুই কর্মকর্তাকে রাজশাহী পুলিশ লাইনে এবং দুই কনস্টেবলকে পাবনা পুলিশ লাইনে সংযুক্ত করা হয় বলে পাবনার এসপি জানান। পাবনার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর সাংবাদিকদের জানান, ওই চারজনের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্যতা গড়ে তোলার অভিযোগ রয়েছে। তারা বিভিন্ন অভিযানে উদ্ধার করা মাদকের মালামাল থানায় জমা না দিয়ে গায়েব বা বিক্রি করে দিতেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে পুলিশ সদরদপ্তরে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯৫৩ ঘ.