২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এক কারখানাকে এক লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরী ও বিক্রির অভিযোগে নগরীর একটি নুডলস কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 04:44 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

চট্টগ্রাম, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরী ও বিক্রির অভিযোগে নগরীর একটি নুডলস কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ- পরিচালক জুবায়ের আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জুবায়ের আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কর্ণফুলী থানার চরপাথরঘাটার তোতার বাপের হাট এলাকায় 'মদিনা নুডলস ফ্যাক্টরিতে' একটি বদ্ধ ঘরে মাটির মধ্যে পার্শ্ববর্তী পুকুরের পানি ব্যবহার করে ডালডা ও পাম ওয়েল মিশিয়ে সেমাই তৈরীর অভিযোগে কারখানার মালিক আবুল কাশেমের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জুবায়ের জানান, এছাড়া কোকোলা নুডলসের নকল প্যাকেট ব্যবহার করে কারখানাটিতে তৈরি নুডলস প্যাকেট করা হচ্ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এমইউএস/পিডি/২২২৬ ঘ.