২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মার ভাঙনরোধে দ্রুত পদক্ষেপ নিন: ডেপুটি স্পিকার

পদ্মার ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের সহায়তা কামনা করেছেন ডেপুটি স্পিকার শওকত আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 04:09 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মার ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের সহায়তা কামনা করেছেন ডেপুটি স্পিকার শওকত আলী। নিজ নির্বাচনী এলাকা (শরীয়তপুর-২) ঘুরে এসে নদীভাঙন কবলিত মানুষের দুরবস্থার কথা তুলে ধরে এ আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার সংসদ ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের শওকত আলী জানান, প্রতিবছর পদ্মা পাড়ে বিলীন হচ্ছে বিস্তীর্ণ অঞ্চল। ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজারো পরিবার। বুধবার কয়েকটি ইউনিয়ন পরিদর্শন করেছি। নোয়াপাড়া ঘড়িশাল ইউনিয়নের পদ্মার পাড় সংলগ্ন রাস্তা-ঘাট, বাজার, স্কুল সবকিছু নদীগর্ভে বিলীন। "রাতে সেখান থেকে খবর এসেছে একটি স্কুল মাঠের অর্ধেকই নদীভাঙনে বিলীন হয়ে গেছে।" নিজ নির্বাচনী এলাকার নদীভাঙন কবলিত মানুষের তাৎক্ষণিকভাবে সাহায্য প্রয়োজন উল্লেখ করে ডেপুটি স্পিকার জানান, দ্রুত যদি নদীতে পাথরের বোল্ডার ফেলে ¯্রােত নিয়ন্ত্রণ করা না যায় তবে এলাকার জনগণ আরো ক্ষতির সম্মুখীন হবে। মানুষকে সামান্য সাহায্য দিয়ে কিছু করা যাবে না, দীর্ঘ মেয়াদী কার্যক্রম নিতে হবে। নিয়মিত ড্রেজিং করে নদীর নাব্য অব্যহাত রাখার সুপারিশ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২০০ ঘ.