২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে অস্ত্রসহ একজন গ্রেপ্তার

ফরিদপুর শহর থেকে একটি বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 12:24 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ফরিদপুর, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর শহর থেকে একটি বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সুপার মার্কেট এলাকা থেকে তৈয়বকে (২৫) গ্রেপ্তার করা হয়। তার বাড়ি সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পূর্বরামকান্তপুর গ্রামে। ফরিদপুর কোতয়ালি থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, দুপুর ৩টার দিকে তিন রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী তৈয়বকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮২৩ ঘ.