২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি শিক্ষকদের বেতন ব্যাংকে

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারিদের অগাস্ট মাসের বেতন ও ভাতার সরকারি অংশ ব্যাংকে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 11:54 AM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারিদের অগাস্ট মাসের বেতন ও ভাতার সরকারি অংশ ব্যাংকে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের অগাস্ট মাসের বেতন-ভাতার সরকারি অংশের ১২টি চেক অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। ঈদের আগেই শিক্ষক-কর্মচারীরা এ টাকা তুলতে পারবেন। এছাড়া যারা উৎসব ভাতার টাকা তুলতে পারেননি তারাও ওই টাকা অগাস্ট মাসের শেষ কর্মদিবসের মধ্যে তুলতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমইউএস/আরএ/১৭৪৮ ঘ.