হবিগঞ্জ, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে এক কিশোরী চা শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে উপজেলার তেলিয়াপাড়া চা বাগান থেকে স্মৃতি নায়েকের (১২) লাশ উদ্ধার করা হয়। সে তেলিয়াপাড়া চা বাগানের মিশন লাইন এলাকার সুবল নায়েকের মেয়ে।
মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান সাংবাদিকদের জানান, সকাল ৮টায় বাগানের ১৫ নম্বর সেকশনে স্মৃতির লাশ পড়ে থাকতে দেখেন শ্রমিকরা। পরে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়।
লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কোনো কারণ জানা যায়নি বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৪১ ঘ.
bdnews24