২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ফিতরা জনপ্রতি ৫৩ টাকা

গম বা আটার বাজারমূল্য হিসাব করে এবার সর্বনিু ফিতরা নির্ধারণ করা হয়েছে ৫৩ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2011, 01:14 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার ফিতরা নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৫৩ টাকা। বুধবার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সাদকাতুল ফিতর নির্ধারণী সভায় এ সিদ্ধান্ত হয় বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে। এতে বলা হয়, গম বা আটা, খেজুর, কিসমিস, পনির বা যবের যে কোনো একটি পণ্যের ১ কেজি ৬৫০ গ্রামের বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়। গম বা আটার বাজার মূল্য হিসাব করে এবার সর্বনিু ফিতরা নির্ধারণ করা হয়েছে ৫৩ টাকা। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য সাদকাতুল ফিতরা আদায় ওয়াজিব। নাবালক ছেলেমেয়ের পক্ষ থেকে বাবাকেই এই ফিতরা আদায় করতে হয়। আর তা আদায় করতে হয় ঈদের নামাজের আগেই। কেউ খেজুরের দামে ফিতরা দিতে চাইলে এবার তাকে ৬৬০ টাকা দিতে হবে। একইভাবে যবের ক্ষেত্রে ২১৫ টাকা; কিসমিস ও পনিরের ক্ষেত্রে ১৩২০ টাকা করে ফিতরা আদায় করতে হবে এবার। এই বিচারে গত বছর সর্বনিু ৪৫ টাকা থেকে ১২০০ টাকা ফিতরা ধরা হয়েছিল। বুধবার সাদকাতুল ফিতর নির্ধারণী সভায় সভাপতিত্ব করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন। অন্যদের মধ্যে ফিতর নির্ধারণী কমিটির সদস্য ও বিশেষজ্ঞরা এই সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৯১৩ ঘ.