ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের স্বাক্ষর ও সিল নকলের অভিযোগে রাজধানীর এক বিদ্যালয়ের কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে।
বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
অভিযুক্ত ব্যক্তি হলেন ঢাকার ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর মো. জালাল উদ্দিন।
আদেশে বলা হয়, জালালের বিরুদ্ধে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের স্বাক্ষর ও সিল জালের অভিযোগ প্রমাণিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমইউএস/আরএ/১৯০৯ ঘ.
bdnews24