২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলায় তিন জনের ২৭ বছর কারাদণ্ড

অস্ত্র মামলায় তিন জনকে ২৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2011, 11:17 AM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র মামলায় তিন জনকে ২৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহার হোসেন তিন আসামির উপস্থিতিতে এ রায় দেন। দন্ডিতরা হলেন- মাদারীপুরের শিবচর থানার হাজীপুর গ্রামের দেলোয়ার, নোয়াখালির চাটখিল থানার নোয়াখোলা গ্রামের মো. বিপ্লব এবং রাজধানীর বড় মগবাজারের বাসিন্দা সুমন ওরফে হাতকাটা সুমন। রায়ে বলা হয়, অস্ত্র রাখার দায়ে ২০ বছর এবং গুলি রাখার দায়ে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলা ও রায়ের বিবরণে জানা যায়, চাঁদাবাজির প্রস্তুতি নেওয়ার সময় ২০০৭ সালের ২৭ জুন সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের গলি থেকে তিন জনকে গ্রেপ্তার করে র‌্যাব। তাদের দেওয়া তথ্য অনুযায়ী পরে একটি মার্কেটের নিচ থেকে গুলিসহ পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় রমনা থানায় তিন জনের বিরুদ্ধে মামলা হয়। বিচারকালে রাষ্ট্রপক্ষে ছয় জনের সাক্ষ্য নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৭১৩ ঘ.