ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের কাছ থেকে 'পাওয়া বস্তাভর্তি টাকা আর পরামর্শে' আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে- দ্য ইকোনমিস্টের এ দাবিতে কণ্ঠ মেলালেন খালেদা জিয়া।
তিনি বলছেন, মধ্যবর্তী নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করে আওয়ামী লীগ প্রমাণ করুক যে দলটি 'ওই টাকায়' ক্ষমতায় আসেনি।
মঙ্গলবার রাতে বিএনপিপ্রধান খালেদা বলেন, "মহাজোট সরকার জনগণের ভোটে ২০০৮ সালের নির্বাচনে ক্ষমতায় আসেনি। তারা বিদেশি অর্থে ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে। সেজন্য জনগনের দিকে তাদের নজর নেই।"
"যাদের সাহায্য ও অর্থ নিয়ে ক্ষমতায় এসেছে তাদের স্বার্থ রক্ষায় সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সব কিছু উজাড় করে দিচ্ছে।"
প্রভাবশালী বৃটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টে স
bdnews24