২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্য সহনীয় রাখতে চেষ্টা প্রাণপণ: হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে তার সরকার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 05:12 PM

Updated : 24 Aug 2022, 03:46 PM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে তার সরকার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। মঙ্গলবার এক অনুষ্ঠানে হাসিনা দেশ পরিচালনায় সবার সহযোগিতাও চেয়েছেন। তিনি বলেন, "জনগণ যেন ঈদ উৎসব ভালোভাবে করতে পারে সে জন্য আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি।" "আমি শুধু দেশবাসীর সহযোগিতা চাই, যেন সঠিকভাবে দেশ পরিচালনা করে সোনার বাংলা গড়তে পারি।" ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় শেখ হাসিনা এ সব কথা বলেন। জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে সরকার সফল দাবি করে হাসিনা বলেন, সবাইকে সর্তক থাকতে হবে যেন পুনরায় এর উত্থান না ঘটে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী অন্যান্য সময়ের সঙ্গে বর্তমান সময়ের তুলনা করে দেখার আহবান জানান। সেবা খাতগুলোতে বিরাজমান বিভিন্ন সমস্যার জন্য বিএনপি নেতৃত্বাধীন বিগত চারদলীয় জোট সরকারকে দায়ী করে সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "তারা লুটপাট, চুরি ও মানি লন্ডারিং করে গেছে। দেশের জন্য কিছুই করেনি। সব এখন পড়েছে আমাদের ঘাড়ে এসে।" আওয়ামী লীগ সভানেত্রী আরো বলেন, "এতিমদের জন্য বিদেশ থেকে টাকা এনে তাও লুটে খেয়েছে। এতিমদের সম্পদ যারা লুটে খায়, তাদের দ্বারা উন্নয়ন সম্ভব নয়।" ১৫ অগাস্ট বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মদিন পালনে বিস্ময় প্রকাশ করে শেখ হাসিনা বলেন, "ওই জন্মদিন করে তিনি কি প্রকাশ করতে চাচ্ছেন? জাতির পিতাকে হত্যা করেই তারা ক্ষমতায় আসতে পেরেছিলেন- সেজন্য উল্লাস করছেন ? নাকি, বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে চাচ্ছেন ?" বিভিন্ন সময়ে খালেদা জিয়ার বিভিন্ন জন্ম তারিখ ও সাল উল্লেখ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি বলেন, "ম্যাট্রিক পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় খালেদা জিয়ার জন্ম সাল ছিলো ১৯৪৬। জিয়াউর রহমানের সঙ্গে বিয়ের সময়ে তার জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে- ৯ অগাস্ট, ১৯৪৪। "সার্ক সচিবালয়ে খালেদা জিয়ার যে জীবন বৃত্তান্ত পাঠানো হয়েছে, সেখানে তার জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে ১৯৪৬ সালের সেপ্টেম্বর। প্রথমবার প্রধানমন্ত্রী হিসাবে এবং নির্বাচন কমিশনে বিরোধীদলীয় নেতার জন্ম সাল উল্লেখ করা হয়েছে ১৯৪৭।" আলোচনা সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, কার্যনির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ নাসিম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের (এম.এল) সাধারণ সম্পাদক দিলীপ বড়