ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরায় র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধের' পর গ্রেপ্তার হওয়া দুই জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ইমরান হোসেন ও সাইদুল ইসলাম নামে ওই দুই যুবক মহানগর হাকিম এজিএম আল মাসুদ এবং আনোয়ার সাদাতের খাস কামরায় জবানবন্দি দেন।
জবানবন্দি শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গত শুক্রবার উত্তরার মাসকট প্লাজার কাছে রাত পৌনে ৯টার দিকে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' পাঁচজন নিহত হন। র্যাবের দাবি, তারা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে অভিযান চালালে বন্দুকযুদ্ধে তারা মারা যান। এ সময় ইমরান ও সাইদুলকে গ্রেপ্তার করা হয়।
জবানবন্দিতে তারা কি বলেছেন- তা জানাতে অপারগতা প্রকাশ করলেও ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক এখলাসুর রহমান বলেন, "উভয়েই ওই ঘটনায় নিজেদের জড়িয়ে দোষ স্বীকার করেছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/২২৪১ ঘ.
bdnews24