২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোক দিবস পালন না করায় চবির হলে তালা

জাতীয় শোক দিবস পালন না করায় মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হল একঘণ্টা তালা লাগিয়ে রাখে ছাত্রলীগ নেতাকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 04:07 PM

Updated : 24 Aug 2022, 03:46 PM

চট্টগ্রাম, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শোক দিবস পালন না করায় মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হল একঘণ্টা তালা লাগিয়ে রাখে ছাত্রলীগ নেতাকর্মীরা। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত আবাসিক ছাত্রলীগ কর্মীরা মূল ফটকে তালা দিয়ে রাখে। খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তালা খুলে দেয়। পরে আবাসিক হলে জাতীয় দিবস পালনসহ পাঁচ দফা দাবি জানিয়ে উপাচার্যকে স্মারকলিপি দেয় চবি ছাত্রলীগ। চবির সহকারী প্রক্টর মোহাম্মদ মঈনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগের হলে তালা লাগিয়ে দেওয়ার খবর পেয়ে আমরা সেখানে উপস্থিত হই। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তালা খুলে দেওয়া হয়েছে। চবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম খালেদ চৌধুরী বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে চবির ১০টি হলের মধ্যে ৯টি হলেই আলাদাভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও শাহজালাল হলে হয়নি। এ কারণে সাধারণ শিক্ষার্থীসহ ছাত্রলীগকর্মীরা হলে তালা দিয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমইউএস/এএল/২১৫৬ ঘ.