২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারারক্ষী হত্যাচেষ্টার আসামি কারারক্ষক

নাটোরের কারারক্ষক ও প্রধান কারারক্ষীসহ পাঁচ জনের বিরুদ্ধে এক কারারক্ষীকে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 12:21 PM

Updated : 24 Aug 2022, 03:46 PM

নাটোর, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের কারারক্ষক ও প্রধান কারারক্ষীসহ পাঁচ জনের বিরুদ্ধে এক কারারক্ষীকে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা হয়েছে। মঙ্গলবার নাটোরের মুখ্য বিচারিক হাকিম মামলা দায়ের করা হয়। হাকিম অভিযোগ আমলে নিয়ে তা মামলা হিসেবে নথিভুক্ত করতে সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। কারারক্ষী শাহীন আলমের বাবা আইয়ুব আলী মামলাটি দায়ের করেন। বাদির অভিযোগ, গত ২১ জুলাই তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাহত করেন ছেলের সহকর্মী সেলিম রেজা। গুরুতর জখম অবস্থায় শাহীন কারা ফটকে আশ্রয় চাইলে কারারক্ষক শওকত হোসেন, প্রধান কারারক্ষী নজরুল ইসলাম, কারারক্ষী (সিআইডি) ফজিরুল ইসলাম ও এক নারী কারারক্ষী তাকে হত্যার চেষ্টা করেন। শাহীন বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, "মামলাটি এখনো আমার কার্যালয়ে পৌঁছেনি। এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৮১৬ ঘ.