২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইডেন ছাত্রী মিতা হত্যায় ১০ জন অভিযুক্ত

ইডেন কলেজের ছাত্রী সাদিয়া নূর মিতা হত্যামামলার ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। এখন তাদের বিচার শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 12:15 PM

Updated : 24 Aug 2022, 03:46 PM

গোপালগঞ্জ, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইডেন কলেজের ছাত্রী সাদিয়া নূর মিতা হত্যামামলার ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। এখন তাদের বিচার শুরু হবে। মঙ্গলবার গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ গোলাম মোর্শেদের আদালতে অভিযোগ গঠন হয়০ বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার ওসি কাজী মতিয়ার রহমান। গত ১৪ জুন তিনি ১০ জনের বিরুদ্ধেই একই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্তরা হলেন- মিতার ফুপাত ভাই খন্দকার হাসিবুর রহমান নিপুন, খন্দকার মামুন হাসান, চাচাত ভাই সামসুর রহমান ওরফে জনি, আনোয়ার হোসেন ওরফে মনি, চাচাত বোন ইসরাত জাহান শ্রাবণী, নিপুনের ভগ্নিপতি মফিজ খন্দকার ওরফে ডগু খন্দকার, প্রতিবেশী ও জনির বন্ধু শেখ নাজমুল, জসিমুল ইসলাম, কাজী শাহ আলম তুষার ও মাসুম বিল্ল