২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে কাটা পড়ে মৃত্যু

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিচয় পাওয়া যায়নি বলে তাকে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 11:48 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

রাজবাড়ী, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিচয় পাওয়া যায়নি বলে তাকে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়। মাছপাড়া রেল স্টেশনের কাছে সোমবার রাতে ট্রেনে কাটা পড়ে পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তি মারা যায় বলে রাজবাড়ীর রেল স্টেশন মাস্টার হযরত আলী জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, গোয়ালন্দ-পোড়াদহ রুটের ট্রেনটি রাত সাড়ে ৯টার দিকে মাছপাড়া রেল স্টেশনের রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন ওই ব্যক্তি। ট্রেনের নিচে পড়ে ওই ব্যক্তির দুটি পা-ই দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার পরনে ছিলো চেক শার্ট ও পরনে ছিলো চেক লুঙ্গি। হযরত আলী বলেন, ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। এলাকাবাসী চিনতে না পারায় নির্দিষ্ট সময়ের পর লাশটি আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে দেওয়া হয়। পরে তারা লাশটি দাফন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪৩ ঘ.