২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে দম্পতিকে কুপিয়ে জখম

চাঁদা না দেওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কৃষক লীগ নেতা ও তার স্ত্রীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 10:18 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

নারায়ণগঞ্জ, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদা না দেওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কৃষক লীগ নেতা ও তার স্ত্রীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে উপজেলার ব্রাহ্মণখালি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন রূপগঞ্জ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি অলিউল্লাহ মীর ও তার স্ত্রী তাহমিনা আক্তার। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অলিউল্লাহ মীর সাংবাদিকদের জানান, রাতে মসজিদে তারাবির নামাজ শেষে বাড়ি সময় বাড়ির কাছে কয়েক দুর্বৃত্ত তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এ সময় তার চিৎকারে তাহমিনা এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তিনি বলেন, "কয়েকদিন আগে এলাকার কিছু দুর্বৃত্ত আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় এ ঘটনা ঘটেছে।" রূপগঞ্জ থানার ওসি মজিবুর রহমান জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬১৬ ঘ.