২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাশ পচে যাওয়ায় জানা যায়নি ৬ জেলের পরিচয়

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় ছয় জেলের গলিত লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2011, 12:05 PM

Updated : 24 Aug 2022, 03:46 PM

বরগুনা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় ছয় জেলের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বঙ্গোপসাগরের পক্ষিদিয়া নামক স্থান থেকে ছয় জনের লাশ উদ্ধার করা হয়। পচে যাওয়ায় কারো পরিচয় সনাক্ত করা যায়নি। জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, গত নয় দিনের ঝড়ে ১১টি ট্রলার ডুবির ঘটনায় ১৮ জেলে নিখোঁজ হয়। এর আগে উদ্ধার করা হয় দুই জনের লাশ। পাথরঘাটা সদর ইউনিয়নের এফবি সোহরাব ট্রলারের মাঝি বেল