নোয়াখালী, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের উপস্থিতিতে কিশোর সামছুদ্দিন মিলনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন যুবককে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
মিলনকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রোববার সকালে কোম্পানীগঞ্জের চরকাঁকড়া থেকে আবদুল খালেক, জাফর ইকবাল ও হারুনুর রশীদ নামে ওই তিন যুবককে গ্রেপ্তার করে।
জেলা গোয়েন্দা শাখার ওসি (ডিবি) বিল্লাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার সকালে ওই তিনজনকে নোয়াখালীর ১ নম্বর আমলি আদালতে হাজির করা হলে বিচারিক হাকিম তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
গত ২৭ জুলাই কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের রহিমার টেক এলাকায় ডাকাত সন্দেহে পিটুনিতে ছয় জন নিহত হয়। তাদের মধ্যে একজন ছিলেন মিলন।
এ ঘটনায় মিলনের মা কোহিনুর বেগম গত ৩ অগাস্ট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে ৮ অগাস্ট মামলাটি কোম্পানীগঞ্জ থানায় নথিভুক্ত করা হয়। গত বৃহস্পতিবার মামলাটি জেলা গোয়েন্দা শাখায় (ডিবিতে) স্থানান্তর করা হয়।
মিলনকে পিটিয়ে হত্যা করার সময় মোবাইলে ধারণ করা ভিডিও গত ৭ অগাস্ট একটি বেসরকারি টেলিভিশনে স
bdnews24