২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ভারতীয় কাপড়সহ ৪ ডাকাত গ্রেপ্তার

ঢাকার আশুলিয়া থেকে ভারতীয় কাপড়সহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2011, 11:15 AM

Updated : 24 Aug 2022, 03:45 PM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার আশুলিয়া থেকে ভারতীয় কাপড়সহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার ভোরে আশুলিয়ার কুটুরিয়া গ্রাম থেকে ১৪২ বেল্ট ভারতীয় সিনথেটিক শাড়ি ও ফেব্রিক্স কাপড়সহ তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মো.আমির হোসেন (২৫), মো.ইমান হোসেন (৪০), মো.শাহিন সরদার (২৫) ও মো.ওয়াসিম সরদার (৩০)। ঢাকা মহনগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা যশোর বেনাপোল পোর্ট হয়ে আসা ভারতীয় মালামাল পরিবহনের নামে নিজেরা আত্মসাৎ করতো। তবে মালিকপক্ষকে জানাতো ছিনতাই বা ডাকাতি হওয়ার কথা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/এএল/১৭১০ ঘ.