২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ মেয়াদেই স্বায়ত্বশাসিত জেলা প্রশাসন: মুহিত

বর্তমান সরকারের মেয়াদেই জেলা প্রশাসনকে স্বায়ত্বশাসিত ও স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2011, 06:29 PM

Updated : 24 Aug 2022, 03:45 PM

সিলেট, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারের মেয়াদেই জেলা প্রশাসনকে স্বায়ত্বশাসিত ও স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, "৪৭-এর পর থেকে দেশের ক্ষমতা নিচ থেকে আস্তে আস্তে এমনভাবে কেন্দ্রীভূত হয়েছে যা এখন দ্রুত বিকেন্দ্রীকরণ করা অত্যন্ত কষ্টকর।" শনিবার দুপুরে সিলেট অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিয়ে ইউনিয়ন পরিষদ ব্যবস্থাপনা ও ইউ.আই.এসসি পরিচালনা বিষয়ক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, স্থানীয় প্রশাসনের মধ্যে ইউনিয়ন পরিষদ হচ্ছে সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকেই ইউপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তথ্য প্রযুক্তির যুগে গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান থেকে আধুনিক সুযোগ-সুবিধা ব্যবহারের মাধ্যমে সব ধরনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউপি চেয়ারম্যানসহ সংশি