২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বেসরকারি খাতকেও শিক্ষা উন্নয়নে এগিয়ে আসতে হবে'

শিক্ষাখাতে প্রয়োজনের তুলনায় সরকারি বরাদ্দ কম হওয়ায় বেসরকারি সংস্থা ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2011, 04:59 PM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষাখাতে প্রয়োজনের তুলনায় সরকারি বরাদ্দ কম হওয়ায় বেসরকারি সংস্থা ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে রোটারি ক্লাব আয়োজিত 'শিক্ষার মাধ্যমে দারিদ্র্য বিমোচন' শীর্ষক এক আলোচনাসভায় মন্ত্রী বলেন, 'সবার জন্য শিক্ষা' শীর্ষক বিশ্ব ফোরামের ঘোষণা অনুযায়ী শিক্ষাখাতে মোট জিডিপির ৬ শতাংশ ব্যয় করার নিয়ম থাকলেও বাংলাদেশে শিক্ষাসহ তিনটি মন্ত্রণালয়ে মাত্র দুই দশমিক তিন শতাংশ দেওয়া হচ্ছে। তিনটি মন্ত্রণালয় বলতে শিক্ষা; প্রাথমিক ও গণশিক্ষা; বিজ্ঞান এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মোট বরাদ্দের দিকে ইঙ্গিত করেছেন নাহিদ। চলতি বছরের বাজেটে সরকার 'শিক্ষা ও প্রযুক্তি' খাতে মোট ১৮ হাজার ৪০১ কোটি টাকা বরাদ্দ দিয়েছে যা, মোট বাজেটের ১২ দশমিক ৪ শতাংশ। শিক্ষামন্ত্রী জানান, আফ্রিকার দেশগুলোতে শিক্ষাখাতে জিডিপির ৫ ভাগের বেশি ব্যয় করা হয়। কেনিয়ায় জাতীয় বাজেটের ৩১ শতাংশ এবং সেনেগালে ৪০ শতাংশ ব্যয় করা হয় শিক্ষাখাতে। দক্ষিণ এশিয়ার অনেক দেশও শিক্ষাখাতে ব্যয় বাড়িয়েছে উল্লে